ঢাকা

সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ, ছত্রভঙ্গ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

  প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৪ , ৪:৫৩:২৭ প্রিন্ট সংস্করণ

দৈনিক একাত্তরের পাতা ডেক্স:
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। যদিও কিছুক্ষণের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছেন।
আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়েন। এসময় সচিবালয়ে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন।
এ সময় শিক্ষার্থীরা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস; মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম ইত্যাদি স্লোগান দেন।
একাধিক শিক্ষার্থী বলেন, আমরা সমতার ভিত্তিতে ফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফল দেওয়া হয়েছে আর কাউকে খারাপ। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST