বরিশাল

বাউফলে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

  প্রতিনিধি ২৬ মার্চ ২০২৫ , ৭:৩৪:৩২ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৫) সকাল ৮ টা ৩০মিনিটের দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন স্বাধীনতা স্তম্ভে পুষ্প অর্পন করেন, উপজেলা নির্বার্হী অফিসার মোঃ আমিনুল ইসলাম , বাউফল থানা পুলিশ, বাউফল প্রেসক্লাব, বাউফল রিপোর্টাস ইউনিটি,বাউফল সাংবাদিক ক্লাব ,শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এর পর দিবসটির উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ,সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST