প্রতিনিধি ২৩ মার্চ ২০২৫ , ১:৩৩:৩১ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২মার্চ) বিকালে বাউফল প্রেসক্লাবের উদ্যোগে বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে এ আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাউফল প্রেসক্লাবের সভাপতি মোঃ জলিলুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামন, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ সবুজ, উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব অলিউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মোঃ ইছাহাক মিয়া, পৌর বিএনপিন ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার বাউফল প্রেসক্লাবের সকল সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
ইফতারের র্পূবে দেশ, জাতি ও প্রেসক্লাবের সদস্যদের মৃত বাবা-মার জন্য বিশেষ মোনাজাত করা হয়।












Design & Developed by BD IT HOST