প্রতিনিধি ১ অক্টোবর ২০২৫ , ৮:৪৩:৫৮ প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেক্স:
মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের মিরি শহরে বিশেষ অভিযানে এক নিয়োগকর্তাসহ ৩১ জনকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। সোমবার (২৯ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে শহরের বিভিন্ন হটস্পট এলাকায় তল্লাশি চালানো হয়।
সারাওয়াক জেআইএমের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, অপ্স সাপু, অপ্স মাহির, অপ্স বেলাঞ্জা ও অপ্স সেলেরা নামে চারটি সমন্বিত অভিযানে ১৪ জন কর্মকর্তা অংশ নেন এবং পাঁচটি স্থানে একযোগে অভিযান চালানো হয়।
এ সময় মোট ৩৯ জনকে পরীক্ষা করে ৩০ জন বিদেশিকে আটক করা হয়, যাদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৫ জন নারী। এর মধ্যে বাংলাদেশি আছেন কিনা তা জানা যায়নি।
আটকদের বিরুদ্ধে অবৈধ প্রবেশ, মেয়াদোত্তীর্ণ অবস্থান এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে ভিজিট পাশের অপব্যবহারসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।






| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | |||||
Design & Developed by BD IT HOST