প্রতিনিধি ১২ আগস্ট ২০২৬ , ৭:৪৮:২১ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেক্স:
ন্যাটো সম্মেলন শেষে তুরস্ক থেকে যুক্তরাষ্ট্রে ফেরার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমান বদলেছিলেন। কিন্তু বহুল আলোচিত ওই বিমান পরিবর্তনের সিদ্ধান্ত নিজের ছিল না বলে মন্তব্য করেছেন তিনি।
ট্রাম্প জানান, তুরস্কে বিমান বদলের সিদ্ধান্ত তার নিজের ছিল না। সিক্রেট সার্ভিসের পরামর্শেই তিনি অন্য একটি বিমানে ওঠেন। নিরাপত্তা কর্মকর্তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন।
দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য ওয়াল স্ট্রিট জার্নাল–এর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে প্রথমে এয়ার ফোর্স ওয়ানে ওঠার দৃশ্য তৈরি করতে দেখা গেলেও পরে তাকে গোপনে অন্য একটি সামরিক বিমানে স্থানান্তর করা হয়। এ সময় বিমানবন্দরের একটি ক্যাটারিং ট্রাক ব্যবহার করা হয়েছিল।
প্রতিবেদন বলা হয়, ট্রাম্পকে যে বিমানে প্রকাশ্যে উঠতে দেখা যায়, সেটিকে কার্যত ‘ডিকয়’ হিসেবে ব্যবহার করা হয়েছিল। সাংবাদিক ও হোয়াইট হাউসের কিছু কর্মীও ধারণা করেছিলেন, প্রেসিডেন্ট ওই বিমানেই রয়েছেন। পরে ট্রাম্পকে অন্য একটি সামরিক বিমানে তোলা হয়।
হুমকিটি ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। তবে ট্রাম্প বা মার্কিন প্রশাসন এখনো হুমকিটির সুনির্দিষ্ট ধরন বা এর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেনি।
ঘটনাটি এমন সময়ে সামনে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এবং ট্রাম্পকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে।


















Design & Developed by BD IT HOST