সারাদেশ

শিবপুরে খামারিদের ন্যায্যমূল্য না পাওয়ায় সড়কে ডিম ভেঙে প্রতিবাদ

  প্রতিনিধি ২২ জুলাই ২০২৬ , ১২:৪৭:১৭ প্রিন্ট সংস্করণ

নরসিংদী প্রতিনিধি
শিবপুরে পোলট্রি মুরগি ও ডিমে যথাযথ দাম না পেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন পোলট্রি খামারি ও ডিলাররা। পরে তারা সড়কে ডিম ভেঙে প্রতিবাদ জানান। তাদের দাবি, উৎপাদনে খরচ বেশি হলেও এবং বাজারে সে অনুযায়ী দাম পাওয়া যাচ্ছে না।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শিবপুরের ইটাখোলা হাইওয়ে সড়কে এ মানববন্ধন হয়। নরসিংদী জেলা পোলট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক পোলট্রি খামারি, ডিলার ও ব্যবসায়ী অংশ নেন।
অংশগ্রহণকারীরা ‘পোলট্রি খামার রক্ষা করো, সিন্ডিকেট ধ্বংস করো‘পোলট্রি খাদ্যের অসহনীয় মূল্য বৃদ্ধি ও নিম্নমানের খাদ্য উৎপাদনের প্রতিবাদ, এবং ‘করপোরেট কোম্পানির ডিম উৎপাদন বন্ধ করো, খামারিদের রক্ষা করো’ এমন নানা দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এ সময় খামারিরা বলেন, পোলট্রি খাদ্য, একদিনের বাচ্চা ও ওষুধের দাম বৃদ্ধি পেলেও উৎপাদিত ডিম ও মুরগির ন্যায্য মূল্য মিলছে না। প্রতিনিয়ত লোকসান গুনতে গুনতে অনেক ক্ষুদ্র ও মাঝারি খামারিরা খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। বাজারে মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট ও করপোরেট প্রতিষ্ঠানের প্রভাবের কারণে তারা ন্যায্যমূল্য পাচ্ছেন না।

আরও খবর

Sponsered content

আরও খবর: সারাদেশ

দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে

এনডিটিভির প্রতিবেদন,টানাপোড়েন সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী ভারত

বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব, সংসদ সদস্য খায়রুল কবির খোকন সাহেবের কাছ থেকে সম্মাননা পেলেন মেধাবী শিক্ষার্থী

মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১দিনব্যাপী কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা- অর্থমন্ত্রী’র

সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

Design & Developed by BD IT HOST