প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৫ , ৩:২৯:৩৬ প্রিন্ট সংস্করণ
এইচ এম বাবলু,বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল-বরিশাল মহাসড়কে একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গাছের ওপর পরে দুমড়ে মুচড়ে গেলে সিএনজিতে থাকা যাত্রীদের মধ্যে ৪ গুরুতর আহত হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে বগা মহাসড়কের মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের রহমানিয়া কাসেমুল উলুম কওমী মাদ্রাসার কাছে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন—যাত্রী আবদুল্লাহ, সুজন, জিহাদ ও সিএনজি চালক হাবিব। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তিনজনকে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদের মধ্য যাত্রী আবদুল্লাহ’র অবস্থার আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, পাশের একটি সংস্কার কাজের বালুর স্তূপ মহাসড়কের মাঝেই রাখা ছিল। দ্রুতগতিতে আসা সিএনজির এক চাকা ওই বালুর স্তূপে উঠে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি উল্টে গাছের ওপর পড়ে দুর্ঘটনার শিকার হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


















Design & Developed by BD IT HOST