প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৫ , ৫:৩১:২১ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ শুরু হয়েছে।
আজ সোমবার(১৮ আগস্ট ২০২৫) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম তালুকদার।
এ সময় ইউএনও বলেন, দক্ষিণবঙ্গের এই উপজেলাটি মৎস্যের অভয়ারণ্য। বাউফলে মৎস্য নিয়ে কাজ করার ব্যাপক ক্ষেত্র রয়েছে। তাই অত্র এলাকার মৎস্য সংশ্লিষ্টদের সরকারি বিধি মোতাবেক চলতে হবে।

এ-সময় উপজেলার তিনজন সফল মৎস্যচাষীদের মধ্যে একক পাঙ্গাস চাষে আদাবাড়ীয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মতিন মোল্লা, মনোসেক্স তেলাপিয়া মাছে মো. জাকির হোসেন ও কার্পজাতীয় মাছচাষে কালাইয়া ইউনিয়নের শাহবাজ হোসেন মিল্টন সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুরে রুই, কাতলা ও মৃগেল প্রজাতির ১০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: মিলন,ডাক্তার মো: আবু রায়হান,বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ লিটন খান, বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান,বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, বাউফল সাংবাদিক ক্লাবের সভাপতি জাফরান হারুন,সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।


















Design & Developed by BD IT HOST