সারাদেশ

বাউফলে ধানের শীষের পক্ষে সাবেক এমপি শহিদুল আলমের পক্ষে সালমা আলমের গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ

  প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৫ , ৭:০১:১৮ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ধানের শীষের পক্ষে গণসংযোগ, পথসভা ও বিএনপির ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন উপজেলা মহিলাদলের সাবেক সভানেত্রী ও বিএনপির সাবেক এমপি সহিদুল আলম তালুকদারের সহধর্মিণী সালমা আলম লিলি।

শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সির ব্রিজ এলাকায় তিনি এ গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেন।

পথসভায় সভাপতিত্ব করেন দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আলতাফ হোসেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন,বাউফল পৌর বিএনপির সভাপতি শাহজাহান হাওলাদার, উপজেলা বিএনপির সদস্য ও নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন, বাউফল উপজেলা বিএনপির সদস্য সহযোগী অধ্যাপক মাসুদুর রহমান, বাউফল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক আব্দুর রহমান সেলিম, উপজেলা বিএনপি নেতা শাহ আলম মেম্বার, বাউফল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ঝুরন, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মোঃ শাহিন রেজা, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST