প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৬ , ১০:০৪:২৮ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, সদ্যপ্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় এক বিশাল দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার।
বক্তব্য প্রদানকালে প্রধান অতিথি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের আপসহীন নেত্রী। তাঁর মৃত্যুতে দেশ এক অভিভাবককে হারিয়েছে। তাঁর আদর্শকে বুকে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দল যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান লিটু,
সালমা আলম লিলি, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য (সাবেক এমপি শহীদুল আলম তালুকদারের সহধর্মিনী, বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনিস, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি
মোঃ শাহজাহান হাওলাদার, কালিশুরি ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ সালাম সিকদার,
কালিশুরি ইউনিয়ন ছাড়াও বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ শেষে দেশনেত্রীর আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


















Design & Developed by BD IT HOST