প্রতিনিধি ১৮ জুলাই ২০২৫ , ৮:৫২:১৮ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীতে লেক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞাত এক যুবকের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে কোন কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের টেন্ডলের ঘোঝা সংলগ্ন এলাকার একটি লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে স্থানীয়রা কালো প্যান্ট ও কালো গেঞ্জি পরা অবস্থায় ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ কল দেয়। পরে কলাপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
জুয়েল ইসলাম বলেন, এটি হত্যা না অন্য কোনো ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে। তবে মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।


















Design & Developed by BD IT HOST