প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:৩৪:৪৭ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল পৌর বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮ ফেব্রুয়ারী ) বিকাল ৪টায় স্থানীয় পাবলিক মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথির পটুয়াখালী-২ আসনের সাবেক এমপি সহিদুল আলম তালুকদার বক্তব্য
উপজেলা নির্বাহী অফিসার কে উদ্দেশ্য করে বলেন, আপনি কেমন প্রশাসনিক কর্মকর্তা? মানুষ বিপদে পরলেও দরজা খুলেননা। এভাবে হলে চলবেনা। বাউফল থানার ওসিকে উদ্দেশ্য করে বলেন, কার পোস্টার কে ছিড়েছে তার কোন হদিস নেই।
আপনি ছেড়া পোস্টারের ছবি আমার কাছে পাঠিয়েছেন। আপনি তাকে খুঁজে বেড় করুন, শাস্তি দিন। সে আমার লোক হলেও আপত্তি নেই। বিএনপির সাবেক এই এমপি আরও বলেন, আমাদের গর্ব, আমাদের অহংকার জনাব তারেক রহমানের হাতকে শক্তশালী করতে সকল বিবেদ ভুলে এক হতে হবে।
তার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। তিনি স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা যে কোন রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন, তাতে আমাদের কোন আপত্তি নেই।
আপত্তি তখন আসবে যখন আপনারা পক্ষপাতিত্ব করবেন। আপনারা হলুদ সাংবাদিকতা করবেননা। এ সময় তিনি বিগত অভিজ্ঞতার কথা মনে করিয়ে বলেন,তা হলে পরিণতি ভালো হবেনা।
জনসমাবেশে তারেক রহমানের ৩১ দফা পাঠ করে শুনান সাবেক এমপি সহিদুল আলম তালুকদারের ছেলে রায়হান তালুকদার আকাশ।
জন সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহন হাওলাদার।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তসলিম তালুকদার, পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালমা আলম লিলি, বিএনপি সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াসউদ্দিন, উপজেলা যুব দলের আহবায়ক জসিম উদ্দিন হাওলাদার, বাউফল প্রেসক্লাবের সভাপতি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জলিলুর রহমান, উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক তৌসিফুর রহমান রাফা, পৌর ছাত্র দলের সাবেক আহবায়ক আব্দুল্লাহ আল ফাহাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহিন রেজা, নওমালা ইউনিয়ন যুবদল নেতা নাসির উদ্দিন সহ আরো অনেকে।
বক্তারা বিএনপির বিকাশ ও পকেট কমিটি বাতিলের দাবি করেন। জনসমাবেশে বাউফলের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থক অংশ গ্রহন করেন।


















Design & Developed by BD IT HOST