বরিশাল

বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে পটুয়াখালীবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা

  প্রতিনিধি ২০ মার্চ ২০২৬ , ১০:১০:৩২ প্রিন্ট সংস্করণ

বাউফল প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পটুয়াখালী জেলা ও বাউফল উপজেলাসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনদের আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা জানিয়েছেন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, বিশিষ্ট শিক্ষাবিদ ও দেশনায়ক তারেক রহমানের দক্ষিণ এশীয় বিষয়ক উপদেষ্টা ডক্টর সুকোমল বড়ুয়ার পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ডা. মো. মাইনুল ইসলাম বাদল তালুকদার।
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের ৩নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী নগরের তালুকদার বাড়ির কৃতি সন্তান ডা. মো. মাইনুল ইসলাম বাদল তালুকদার এক বিবৃতিতে এই ঈদ শুভেচ্ছা জানান।
এক প্রশ্নের জবাবে ডা. মাইনুল ইসলাম বাদল তালুকদার বলেন, বেগম খালেদা জিয়ার স্মৃতি সংরক্ষণ এবং তাঁর মানবিক গুণাবলী জনসাধারণের সামনে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। মরহুম দেশনেত্রী আমাদের শিখিয়েছেন যে, অন্যায়ের সাথে আপোষ নয়, বরং সংগ্রামই জীবন। বাংলাদেশের মানুষকে তিনি যে আদর্শ বুঝিয়ে দিয়েছেন, তার ফলশ্রুতিতে তিনি এদেশের মানুষের হৃদয়পটে শুধু যুগের পর যুগ নয়, বরং হাজার বছর অমর হয়ে থাকবেন। তিনি যে মানবিক গুণাবলী আমাদের মাঝে রেখে গেছেন, দেশ পরিচালনার ক্ষেত্রে সেই আদর্শগুলো সবার অনুসরণ করা উচিত বলে আমি মনে করি।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল শান্তি ও সমৃদ্ধি। বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তিনি বাউফল ও পটুয়াখালী জেলাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সকল মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

পরিশেষে, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে এবং সামাজিক ভেদাভেদ ভুলে সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদ উদযাপন করার আহ্বান জানান এই নেতা।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST