সারাদেশ

বাউফলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির কেন্দ্রীয় নেতার জনসমাবেশ

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:৪২:৪৫ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপনের লক্ষে বিএনপির (একাংশ) জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫ )বাউফল উপজেলা ও পৌর বিএনপি’র (একাংশ) উদ্যোগে বিকাল ৪টায় বাউফল পাবলিক মাঠে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য,সাবেক পটুয়াখালী জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার এ.কে.এম ফারুক আহম্মেদ তালুকদার।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রিয় মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি,যুদ্ধকালীন কমান্ডার,আলহাজ্ব এস.এ জলিল হিরু মিয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ ইয়াকুব আলী শরিফ, সাবেক উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও জনসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক, কাউন্সিলর হুমায়ুন কবির, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও কেন্দ্রিয় শহীদ জিয়া গবেষনা পরিষদের সভাপতি মোঃ আনিচুর রহমান আনিচ, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান, উপজেলা শ্রমিক দলের আহবায়ক হাসান মাহমুদ মঞ্জু, পৌর বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক হাজী পলাশ,উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক মুজাহিদুল ইসলাম সহ আরো অনেকে।
এ জনসমাবেশে বাউফল উপজেলা ও পৌর বিএনপি সহ সকল সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ গ্রহন করেন।
এসময় বিএনপির কেন্দ্রিয় নেতা ফারুক আহম্মেদ তালুকদার বলেন, আমাদের গর্ব, আমাদের অহংকার তারেক রহমানের হাতকে শক্তশালী করতে সকল বিবেদ ভুলে বিএনপিকে এক হতে হবে।
উপস্থিত সকল নেতা ,কর্মী ও সমর্থকদের দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়র জন্য গ্রামে গ্রামে ,মহল্লায় মহল্লায় কাজ করার জন্য আহবান জানান।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST