বরিশাল

পটুয়াখালীর বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘দাওয়াতি মাস’ উদ্বোধন

  প্রতিনিধি 2 নভেম্বর 2026 , 11:38:54 প্রিন্ট সংস্করণ

পটুয়াখালীর বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘দাওয়াতি মাস’ উদ্বোধন

শফিকুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে ‘দাওয়াতি মাস’র উদ্বোধন করা হয়েছে।
আজ (২ নভেম্বর ২০২৬) সোমবার মাগরিব বাদ পাবলিক মাঠ সংলগ্ন এই উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাউফল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মুফতি আবদুল মালেক আনোয়ারী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার নির্বাচন ও জন প্রতিনিধি বিষয়ক সম্পাদক মাওলানা ইলিয়াস আহমেদ সিরাজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক এইচ এম নুরুল আমিনসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী সমাবেশ শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে এবং সাধারণ মানুষের মধ্যে দাওয়াতি লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামের সুমহান আদর্শ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে দাওয়াতি কার্যক্রমের বিকল্প নেই। এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST