প্রতিনিধি ১ নভেম্বর ২০২৫ , ৭:২৫:১৩ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
সমবায় শক্তি, সমবয় মুক্তি, প্রতিবাদ্যেকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১ নভেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে বাউফল উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার ফেরদৌস মোঃ হানিফ।

এসময় উপস্থিত ছিলেন , ইউসিসি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম ,ডা. ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ন কবির,বাউফল থানার এসআই শাহাবুদ্দিন হাওলাদার,উপ-প্রশাসনিক কর্মকর্তা শাহাবুদ্দিন,বাউফল সাংবাদিক ক্লাব এর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান , বাউফল প্রেসক্লাবের সদস্য সাইফুল ইসলাম, সমবায় অফিস সহায়ক সহিদুল ইসলাম, পরিদর্শক ইকবাল হোসেন , নুসরাত জাহান সোহানা প্রমুখ।


















Design & Developed by BD IT HOST