প্রতিনিধি ২ জুন ২০২৫ , ৯:৫০:১৭ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল-বগা কালাইয়া মহাসড়কের আফসেরের গ্যারেজ এলাকায় গরুবাহী একটি ট্রাক উল্টে আবদুল মালেক (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় গাড়ির চাপায় তিনটি গরুর মৃত্যু হয়।
সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত মালেক দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামের করিম মাঝির ছেলে। সে পেশায় একজন গরু ব্যবসায়ী।
জানা গেছে, ব্যবসায়ী মালেক সোমবার বাউফলের কালাইয়া হাট থেকে ১৪ টি গরু ক্রয় করেন। তিনি গরুগুলো ঢাকার গাবতলী হাটে নেওয়ার জন্য একটি ট্রাক ভাড়া করেন। ওই ট্রাকে গরু বোঝাই করে তিনি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মালেক নিহত হন। একই সময় ট্রাকের নীচে চাপা পড়ে ৩ টি গরু মারা যায় এবং ২ টি গরু আহত হয়।
স্থানীয়রা আহত ২টি গরু জবাই করেন। বাকী ৯ টি গরু স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রাখা হয়।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


















Design & Developed by BD IT HOST