সারাদেশ

কুমিল্লায় বিয়েবাড়িতে আগুন

  প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৫ , ১১:০৩:৫৮ প্রিন্ট সংস্করণ

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচংয়ে এক বিয়ে বাড়িতে আগুন লেগে ৫শ লোকের আয়োজন করা খাবার ও ২টি বসতঘর পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলায় আরাগ আনন্দপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এতে ২টি বসতঘর ও ২টি গোয়ালঘর, বিয়ের প্যান্ডেল, রান্না খাবার, ফ্রিজ, নগদ টাকা, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং ফায়ার স্টেশনের কর্মকর্তা জহিরুল ইসলাম।
উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু ইউসুফ তুহিন ও সাংগঠনিক সম্পাদক আবু নাসিম মুন্সি জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে নাজমুল ও নাছির উদ্দীনের দুটি ঘর ও এনামুলের মেয়ের বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেল, রান্না করা খাবার, ঘরের ৩টি ফ্রিজ, নগদ টাকা, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ থেকে ২০ লাখ টাকা হতে পারে।
এ ব্যাপারে বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হতে পারে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST