প্রতিনিধি ২ আগস্ট ২০২৬ , ২:২৯:০০ প্রিন্ট সংস্করণ
বাগজানা ইউনিয়ন যুবদলের চড়ুইভাতি ও দেশ গড়ার শপথ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
সীমান্তবর্তী জনপদে তরুণদের মাঝে ঐক্য ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক ব্যতিক্রমী চড়ুইভাতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১ আগস্ট) বিকালে উপজেলার আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই চড়ুইভাতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এই আয়োজন করা হয়।
ইউনিয়ন যুবদলের অন্যতম যুবনেতা মো. হযরত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাগজানা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক রাজু।
এ সময় আরও বক্তব্য দেন জেলা যুবদল নেতা আনিছুর রহমান আনিছ, গোলাম রব্বানী মাস্টার, মো. নয়ন হোসেন প্রধান, মাহমুদ হোসেন মামুন, ইউনিয়ন যুবদল নেতা মেজবাউল উলুম মেজবা, সাদ্দাম হোসেন, মেহেদী ইসলাম, শামীম হোসেন বিদ্যুৎ, মহাব্বত আলী, সুজন হোসেন, রাজীব হোসেন, তুষার, বিপ্লব হোসেন ও মনির হোসেনসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় যুবনেতারা বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য পরিহার করে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করতে হবে। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারে এবং দেশ গঠনে দলের নির্দেশনা ও ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
চড়ুইভাতিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। একসঙ্গে রান্না করা, খাওয়া-দাওয়া এবং আনন্দ আড্ডার মধ্য দিয়ে দিনটি উপভোগ করেন সবাই। এমন ব্যতিক্রমী ও সুশৃঙ্খল আয়োজনে উপস্থিত সকলের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।












Design & Developed by BD IT HOST