প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৫ , ৯:৩০:২১ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে নির্মাণাধীন ভবনের কাজের অনিয়মের সংবাদ সংগ্রহে গেলে পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদকে মো. হুমায়ুন কবির সোহাগ কতৃক বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমানকে হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ গেটে কালাইয়া বাউফল সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাউফল প্রেসক্লাবের সভাপতি মোঃ জলিলুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন বাউফল প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো. জলিলুর রহমান, সাধারণ সম্পাদক,মানবকন্ঠ ও চ্যানেল এস টেলিভিশনের বাউফল প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাই টিভির প্রতিনিধি মো. অহিদুজ্জামান ডিউক,বাউফল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জি.এম মশিউর রহমান মিলন, সাবেক সাধারণ সম্পাদক মানবজমিনের তোফাজ্জেল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এবিএম মিজানুর রহমান ও সাবেক সভাপতি অতুল চন্দ্র পাল।
এসময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
বাউফল কর্মরত সাংবাদিকগন উপস্থিত থেকে এর প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ৫আগস্টের পর দেশ বৈষম্য মুক্ত হয়েছে।
সাংবাদ কর্মীরা এখন নিরাপদ নয়। একজন বিএনপি নেতার কাছে এধরনের আচারণ স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। যুবদল নামধারী ওই নেতার স্থায়ী বহিষ্কার ও আইনের আওতায় এনে বিচারের দাবিও জানান তারা।


















Design & Developed by BD IT HOST