প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৬ , ৪:০২:৫১ প্রিন্ট সংস্করণ
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে ইসলামী আন্দোলন মক্কা মহানগর নেতৃবৃন্দের সাক্ষাৎ
লর্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে ওমরা পালন করছেন এনসিপির মুখপাত্র

নুরনবী সোহেল, বিশেষ প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ—মক্কা মহানগর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ, রাষ্ট্র সংস্কার এবং দেশ ও জনগণের কল্যাণে ভবিষ্যৎ করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়।
মক্কায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও কল্যাণ প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা নিয়েও উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমিন খলীফা, মক্কা মহানগর সভাপতি মাওলানা আবুল বাশার আজাদ, সেক্রেটারি মাওলানা তৈয়বুর রহমান, আলহাজ্ব জহিরুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আবু হুরায়রাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের যুগ্ম মহাসচিব মুফতি ইসমাঈল সিরাজী আল মাদানী।
এদিকে, মুফতি ইসমাঈল সিরাজী আল মাদানীর প্রতিষ্ঠান লর্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এর ব্যবস্থাপনায় পবিত্র ওমরা পালন করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরকালে মক্কায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দের সঙ্গে তাঁর এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
লর্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস দীর্ঘদিন ধরে সুনাম ও আস্থার সঙ্গে ওমরা যাত্রীদের সেবা দিয়ে আসছে। পবিত্র ওমরা পালনে আগ্রহী বাংলাদেশি মুসল্লিদের জন্য ভিসা প্রক্রিয়া, যাতায়াত, আবাসনসহ প্রয়োজনীয় বিভিন্ন সেবা দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি যাত্রীদের পাশে রয়েছে।
সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।


















Design & Developed by BD IT HOST