প্রতিনিধি ১২ মার্চ ২০২৬ , ৭:৫০:৪৯ প্রিন্ট সংস্করণ
বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার ৮ নং মদনপুরা ইউনিয়নে এখন পরিবর্তনের হাওয়া। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দীর্ঘ সাড়ে চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন জননেতা ও রাজপথের লড়াকু সৈনিক হাজি মোঃ জাকির হোসেন মৃধা। ১৯৭৯ সালে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে হাতেখড়ি হওয়া এই রাজনীতিবিদ আজ মদনপুরাবাসীর আস্থা ও ভালোবাসার এক অনন্য নাম।
হাজি জাকির হোসেন মৃধার রাজনৈতিক জীবন যেন ত্যাগের এক জীবন্ত উপাখ্যান। তিনি সাবেক বাউফল উপজেলা যুবদলের প্রচার সম্পাদক এবং মদনপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে। বর্তমানে তিনি বাউফল উপজেলা বিএনপির সদস্য এবং পৌর বিএনপির নির্বাহী সদস্য হিসেবে দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করছেন।
বিগত স্বৈরাচারী শাসনের দীর্ঘ ১৭ বছর তিনি চরম প্রতিকূলতার মধ্য দিয়ে পার করেছেন। বারবার রাজনৈতিক মামলা ও হামলার শিকার হলেও দমে যাননি এই জননেতা। বরং শত নির্যাতনের মাঝেও তিনি নিজের ইউনিয়নের নেতাকর্মীদের আগলে রেখেছেন এবং জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে রাজপথে থেকেছেন অবিচল।
মানবিকতায় অনন্য দৃষ্টান্ত
জাকির হোসেন মৃধা কেবল একজন রাজনীতিবিদই নন, বরং সাধারণ মানুষের বিপদের বন্ধু। করোনা মহামারীর সেই কঠিন দিনগুলোতে যখন মানুষ ঘরবন্দী, তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে ব্যক্তিগত অর্থায়নে হতদরিদ্র মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দিয়েছেন তিনি। এলাকার গরিব, দুঃখী ও মেহনতী মানুষের জন্য তার দুয়ার সবসময় খোলা থাকে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মদনপুরা ইউনিয়নের সর্বস্তরের মানুষ এখন জাকির হোসেন মৃধাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। এলাকাবাসীর মতে, একজন সৎ, শিক্ষিত ও সাহসী নেতার নেতৃত্বই পারে মদনপুরাকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়নে রূপান্তর করতে।

নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে হাজি মোঃ জাকির হোসেন মৃধা বলেন:
আমি পদের জন্য রাজনীতি করি না, আমি শহীদ জিয়ার আদর্শ নিয়ে মানুষের সেবা করতে চাই। বিগত ১৭ বছর যেভাবে আপনারা আমার পাশে ছিলেন, আসন্ন নির্বাচনেও আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। নির্বাচিত হলে মদনপুরা ইউনিয়নকে একটি মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।
বর্তমানে তিনি ইউনিয়নের গ্রাম থেকে গ্রামে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনছেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। একজন ত্যাগী ও জনবান্ধব নেতা হিসেবে জাকির হোসেন মৃধাকে ঘিরেই এখন নতুন করে স্বপ্ন বুনছে মদনপুরার আপামর জনতা।


















Design & Developed by BD IT HOST