প্রতিনিধি ১৯ মার্চ ২০২৬ , ১২:৩৯:৫১ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৮ মার্চ ২০২৬) বুধবার বিকাল ৪ টার দিকে উপজেলা সংলগ্ন পুরান কোর্ট মাঠে বাউফল উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য (পটুয়াখালী-২, বাউফল) ও বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব সহিদুল আলম তালুকদার। তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ত্যাগ স্মরণ করেন।
বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তসলিম তালুকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ লিটু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান হাওলাদার সহ উপজেলার বিএনপি’র অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে বিশেষ মোনাজাতে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়।


















Design & Developed by BD IT HOST