প্রতিনিধি ৬ জুলাই ২০২৫ , ৭:৪৮:০৭ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ভূমি সেবা সহায়তা কেন্দ্র জনগণের দারপ্রান্তে পৌঁছে দিতে সরকার কতৃক নির্ধারিত কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার মোঃআমিনুল ইসলাম।
রবিবার বেলা ১২টায় পৌরসভার ৯ নং ওয়াড হাজীবাড়ি সড়কের তসলিমা ভবনে মুসকান কম্পিউটার নামে একটি দোকান উদ্বোধন করা হয়।উদ্বেগতা মোঃ রেজাউল করিম রাজিবের তত্বাবধানে নামজারি, খতিয়ান পর্চা, ম্যাপ সহ যাবতীয় সেবা সহায়তা দেয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃআমিনুল ইসলাম বলেন সারাদেশের ন্যায় সরকার কতৃক নির্ধারিত ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালুর করায় বাউফলে এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। এসময়ে উপস্থিত ছিলেন ইয়াকুব আলী, মিজানুর রহমান আলমগীর হোসেন তালুকদার প্রমূখ।


















Design & Developed by BD IT HOST