সারাদেশ

অসহায় নারী-পুরুষকে সহায়তা দিলেন ইউএনও আমিনুল ইসলাম।

  প্রতিনিধি ১১ জুলাই ২০২৫ , ৬:৪৮:০৪ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,জেলা প্রতিনিধি:
বাউফলে অসহায় নারী-পুরুষকে মানবিক সহায়তা দিলেন ইউএনও আমিনুল ইসলাম।
আজ (১১ জুলাই ২০২৫) শুক্রবার পবিত্র জুমার নামাজের পরে উপজেলা পরিষদ জামে মসজিদের বাহিরে সাহায্যের জন্য অপেক্ষারত কয়েকজন অসহায় নারী-পুরুষকে মানবিক সহায়তা দিলেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।
মসজিদের বাহিরে লাইন দিয়ে দারিয়ে থাকা সাহায্যের জন্য অপেক্ষারত কয়েকজন নারী-পুরুষ বলেন, চাহিদার চেয়ে সাহায্য পেয়ে আমরা অনেক খুশি। এ সময় তারা আক্ষেপ করে বলেন আমরা গরীব আমরা কোন সরকারের সাহায্য সহযোগিতা পাই না ওসব বড় লোকেরা পায়।
উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন,তাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখব। তারা কোনো সরকারি ভাতা/ সুবিধা পায় কিনা। সে অনুযায়ী সহযোগিতা করবো। সরকারি সাহায্য/ সুযোগ সুবিধা যাতে প্রকৃত অসহায় মানুষেরা পেতে পারে আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST