প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৫ , ৬:৩৮:৫৫ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ৯ দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামবে। এর মধ্যে নির্বাচনের আগে ৫ দিন, নির্বাচনের দিন ১দিন এবং নির্বাচনের পরে ৩দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। তবে দেশের পরিস্থিতি অনুযায়ী এই সময়সীমা সমন্বয় করা হতে পারে।
আজ( ১৫ নভেম্বর২০২৫) শনিবার দুপুর ২টায় পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা এসময় আরও বলেন, এখন মাঠে আছে সেনাবাহিনীর ৩০ হাজার সদস্য। নির্বাচনের সময় প্রায় ১ লাখ সেনা সদস্য মোতায়েন থাকবে। বিজিবি থাকবে প্রায় ৩৫ হাজার, নৌবাহিনী ৫ হাজার, কোস্টগার্ড ৪ হাজার, র্যাব প্রায় ৮ হাজার এবং আনসার বাহিনীর সদস্য থাকবে সাড়ে ৫ লাখের মতো। নির্বাচন ব্যবস্থাপনায় আনসার এবার বড় ভূমিকা পালন করবে। তাদের জন্য অস্ত্র এবং বডিক্যামেরাও সরবরাহ করা হবে। নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, ইলেকশন খুবই শান্তিপূর্ণভাবে হবে- এ নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই।পরে তিনি পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শন করে কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা করেন।


















Design & Developed by BD IT HOST