প্রতিনিধি ৭ মার্চ ২০২৫ , ৭:১১:০৫ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থানে আহত আরও এক হাজার ২৪২ জনকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। তারা সবাই ‘গ’ শ্রেণির আহত।
নতুন গেজেটে নাম থাকা জুলাই যোদ্ধারা ময়মনসিংহ ও সিলেট বিভাগের। এর মধ্যে ময়মনসিংহের ৫৩৪ ও সিলেটের ৭০৮ জন।
এই দুই বিভাগের আহতের তালিকা গত ৫ মার্চ প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি, নাম, পিতা-মাতার নাম এবং স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ৪ মার্চ বরিশাল বিভাগের ‘গ’ শ্রেণির আহত ৭৭২ জনের তালিকার গেজেট প্রকাশ করা হয়। তারও আগে ২৭ ফেব্রুয়ারি ‘ক’ শ্রেণির অতি গুরুতর আহত ৪৯৩ জন ও ‘ক’ শ্রেণির গুরুতর আহত ৯০৮ জনসহ মোট এক হাজার ৪০১ জন ‘জুলাই যোদ্ধা’র তালিকা প্রকাশ করা হয়।
গণঅভ্যুত্থানে শহীদ ৮৩৪ জনের তালিকা গত ১৫ জানুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয়। এসব তালিকা ধরে নিহতদের পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা সহায়তা দেওয়া হবে।
পাশাপাশি নিহত প্রত্যেকের পরিবারকে আগামী মার্চ মাস থেকে মাসিক ২০ হাজার টাকা ভাতা ও পরিবারের সক্ষম সদস্যদের সরকারি বা আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে।


















Design & Developed by BD IT HOST