প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৪ , ৯:০৭:৪৩ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন জামায়াত-শিবিরের উদ্যোগে পরিবেশ উন্নয়নে বাজার পরিস্কার পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হয়েছে।
(সোমবার ১৪ অক্টোবর ) ভোর ৬টায় উপজেলার নওমালা ইউনিয়নের নগরের হাট জামায়াত-শিবির বাজারে এ উন্নয়ন পরিস্কার পরিচ্ছন্ন অভিযানের আয়োজন করেন।
এসময় স্থানীয় সর্বস্তরের জনগণ প্রশংসিত করে একাত্ততা প্রকাশ করে তাদের সাথে পরিস্কার পরিচ্ছন্ন কাজে যোগ দেন স্থানীয়রা।
মোঃ ইউনুস বলেন,
আপনাদের সাংবাদিকদের মাধ্যমে জানাতে চাই এই দেশের সুধীজন যারা আছেন বিত্তশালী যারা আছেন এবং রাজনীতিবিদ যারা আছেন তাদের কাছে আমার সুনীলবদ্ধ অনুরোধ এই দেশের মানুষের কল্যানের জন্য আপনাদের যার যা আছে তাই নিয়ে মানুষের পাশে দাড়ানোর জন্য বাংলাদেশ জামায়াতে ইসলাম নওমালা শাখা আহবান জানাচ্ছি সেই আহ্ববানে সাড়া দিয়ে নওমালাকে একটি কল্যানমূখী সমাজ ব্যাবস্থা নির্মাণের জন্য সকলের ভূমিকা আবেদন করতেছি। আপনাদের সকলের সহযোগিতায় এই দেশের গরীব দুঃখী মেহনতী মানুষের ভাগ্যের পরিবর্তন হবে আশাকরি।
এ-সময় উপস্থিত ছিলেন, মোঃ ইউনুস সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলাম বাউফল উপজেলা শাখা , মোঃ মকবুল হোসেন সভাপতি বাংলাদেশ জামাতে ইসলাম নওমালা ইউনিয়ন, মাওলানা জাকির হোসেন সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলাম নওমালা ইউনিয়ন , মাঈনুল ইসলাম বায়তুল মাল সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী নওমালা ইউনিয়ন শাখা, মোঃ আরমান হোসেন শাহিন বিশিষ্ট সমাজ সেবক, মোঃ আল আমিন মৃধা বিশিষ্ট ব্যাবসায়ী , মোঃ পলাশ হাওলাদার সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওমালা ইউনিয়ন শাখা, মোঃ তোফায়েল হোসেন সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওমালা ইউনিয়ন, মোঃ জুয়েল মৃধা সেক্রেটারি শ্রমিক কল্যান ফেডারেশন নওমালা ইউনিয়ন, মোঃ পলাস হাওলাদার সভাপতি শ্রমিক কল্যান ফেডারেশন নওমালা ইউনিয়ন, মোঃ মাসুম বিল্লাহ বিশিষ্ট শিক্ষা অনুরাগী, মোঃ আনোয়ার গাজী সভাপতি নির্মাণ শ্রমিক নওমালা ইউনিয়ন শাখা প্রমূখ ।


















Design & Developed by BD IT HOST