সারাদেশ

বাউফল দাসপাড়ায় ধানের শীষের পক্ষে শহিদুল আলম তালুকদারের সহধর্মিণী সালমা আলমের উঠান বৈঠক

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ , ১০:৩৯:১২ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী-২ (বাউফল) আসনে ধানের শীষের জোয়ার সৃষ্টি ও নির্বাচনি প্রচারণায় অংশ হিসেবে দাসপাড়া ১নং ওয়ার্ডের হাজী বাড়িতে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বাদ মাগরিব অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের সহধর্মিণী এবং জেলা বিএনপির সাবেক সদস্য সালমা আলম।
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সালমা আলম বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে বাউফলের প্রতিটি ঘরে শহিদুল আলম তালুকদারের সালাম ও ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনতেই এই নির্বাচনি লড়াই।
উঠান বৈঠকে এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। রাত আটটায় সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। সভায় উপস্থিত জনতা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST