প্রতিনিধি ২৭ মার্চ ২০২৫ , ৯:০৭:১১ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম, জেলা প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘয়ু কামনায় কালাইয়া ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭মার্চ ২০২৫) বিকাল ৪টায় বাউফল উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মোঃ মুনির হোসেন।
সভাপতিত্ব করেন কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন তুহিন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, যুগ্ম আহ্বায়ক আবদুল গনি সিকদার , কালাইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাহার উদ্দিন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
দেশ ও জাতির কল্যাণে ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও তার পরিবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘয়ু কামানায় দোয়া করা হয়, দোয়া পরিচালনা করেন মাওলানা মহিবুল্লাহ।


















Design & Developed by BD IT HOST