প্রতিনিধি ২৩ জুলাই ২০২৫ , ৯:০৫:১৭ প্রিন্ট সংস্করণ
বরগুনা জেলা বিএনপি অফিস ভাঙচুর অগ্নিসংযোগের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগের ২৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন বিএনপির এক কর্মী।
বুধবার বরগুনার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এ মামলা গ্রহণ করে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে এসএম নঈমুল ইসলাম বাদী হয়ে ১৫৮ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।
জানা গেছে, বাদী শহিদুল ইসলাম বিএনপি কর্মি, সহকারী পাবলিক প্রসিকিউটর ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য।
২০২৩ সালের ৩০ মে বেলা অনুমান ৩ টার দিকে ঘটনা দেখিয়ে তিনি আদালতে অভিযোগ করেন, প্রধান আসামি বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শমভুর নেতৃত্বে ২৩১ আওয়ামী লীগ নেতাকর্মী বরগুনা জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এসময় তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ভাঙচুর করে।
বাদী শহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে এতদিন মামলা করতে পারিনি। তদন্ত হলে প্রকৃত ঘটনা বেড়িয়ে আসবে।












| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | |||||






Design & Developed by BD IT HOST