ঢাকা

সাভারে যুবকের মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৫ , ৭:১০:০০ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
সাভারের আশুলিয়ায় কাদামাটিতে চাপা অবস্থায় মাহামুদুর রহমান হৃদয় নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকালে আশুলিয়ার কবিরপুরে বাংলাদেশ বেতারের সীমানা প্রাচীরের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, স্থানীয় কয়েকজন যুবক কাদামাটি দিয়ে চাপা অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শাহীনুর কবির আরও জানান, নিহত ওই যুবক পরিবারের সদস্যদের সঙ্গে গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানাধীন মাধবপুর এলাকায় বসবাস করে
আশুলিয়ার কবিরপুরের অঞ্জনা মডেল হাইস্কুলে পড়াশোনা করতে।
স্বজনদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, গত ৫ দিন আগে ওই যুবক বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। তবে তাদের বাসা গাজীপুর মেট্রোপলিটন এলাকায় হওয়ায় তারা আশুলিয়া থানায় কোনো সাধারণ ডায়েরি করেনি, কাশিমপুর থানায় সাধারণ ডায়েরি করেছে কিনা সেটাও নিশ্চিত নয় পুলিশ। তবে ওই যুবকের বাসা কাশিমপুর থানাধীন হলেও যেহেতু মরদেহ আশুলিয়া থানা এলাকায় পাওয়া গেছে তাই ঘটনায় জড়িতদের আটকে এর মধ্যে কাজ শুরু করেছে আশুলিয়া থানা পুলিশ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST