প্রতিনিধি ৪ আগস্ট ২০২৬ , ৭:৩৭:০৯ প্রিন্ট সংস্করণ
বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সংবাদ পরিবেশনের স্বীকৃতিস্বরূপ ‘বর্ষসেরা সাংবাদিক’ মনোনীত হয়েছেন দৈনিক ইত্তেফাক ও রেডিও বাংলা এফএম-এর উপজেলা প্রতিনিধি এম. শাহীন আল আমীন।
বকশীগঞ্জ প্রেসক্লাবের অনুসন্ধানী টিম গত এক বছরের আলোচিত বেশ কিছু প্রতিবেদন নিবিড়ভাবে পর্যালোচনা করে তাকে এ সম্মাননায় ভূষিত করে।
গত রবিবার (২ আগস্ট) দুপুরে বকশীগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ লায়নের উপস্থিতিতে অন্যান্য সংবাদকর্মীরা বর্ষসেরা সাংবাদিক এম. শাহীন আল আমীনের হাতে সম্মাননা ক্রেস্ট, উপহারসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।
প্রেসক্লাব সূত্রে জানা যায়, প্রতি বছর বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতাকে উৎসাহিত করতে বকশীগঞ্জ প্রেসক্লাবের অনুসন্ধানী টিম বর্ষসেরা সাংবাদিক নির্বাচন করে থাকে। এ বছর এম. শাহীন আল আমীনের পরিবেশિત বেশ কিছু চিত্রসমৃদ্ধ ও অনুসন্ধানী প্রতিবেদন ব্যাপক প্রশংসিত ও আলোচিত হয়।

আলোচিত প্রতিবেদনগুলোর মধ্যে রয়েছে
একটা ঘর আর তিন বেলা খাবারের ব্যবস্থা হলে মরেও শান্তি পাইতাম,ত্রাণ বা রিলিফের পুটলা চাই না, নদী বা গাঙ্গ ঠেকান,৯০ বছরেও সংসারের ঘানি টানছে আজিজুল হক,গ্রামের নাম বাশকান্দা,যার কেউ নেই তার আল্লাহ আছে,শখের তোলা ৮০ টাকা এই প্রতিবেদনগুলো সমাজে অবহেলিত মানুষের জীবনচিত্র ও স্থানীয় বিভিন্ন সংকট জোরালোভাবে তুলে ধরে।
অনুষ্ঠানে বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ লায়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগান্তর প্রতিনিধি সরওয়ার জামান রতন, সিনিয়র সাংবাদিক মতিন রহমান, মোয়াজ্জেম হোসেন হিলারী, এস এম সালাম মাহমুদ প্রমুখ। বক্তারা নবনির্বাচিত বর্ষসেরা সাংবাদিককে অভিনন্দন জানান এবং আগামী দিনেও পেশাদারিত্ব ও সততার সাথে গণমাধ্যমকর্মীরা কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


















Design & Developed by BD IT HOST