প্রতিনিধি ৫ আগস্ট ২০২৫ , ৮:১২:০৪ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে জুলাই আগস্টে নিহত বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬ জন শহিদের কবরে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।
সোমবার সকাল ৯টায় ৫ আগস্ট (৩৬ জুলাই) দিবসটি উপলক্ষে সূর্যমনি ইউনিয়নের পূর্ব ইন্দ্রকুল গ্রামে নবীন তালুকদার, মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামে মোঃ জাহাংগীর মৃধা, ধুলিয়া ইউনিয়নের উত্তর হোসনাবাদ গ্রামে মোঃ মেহেদী হাসান, জামালকাঠী-ঘুরচাকাঠী গ্রামে আকতার উজ্জমান নাঈম, কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে মোঃ আমিন, নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে মো. সাইদুল রহমান ইমরানের কবরে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।

ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের দাপ্তরিক কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের স্থানীয় গণমাধ্যমের ব্যক্তিগন।


















Design & Developed by BD IT HOST