প্রতিনিধি ২ অক্টোবর ২০২৫ , ৯:০০:৫৮ প্রিন্ট সংস্করণ
সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা আরোহী মা-মেয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার পৌরসভার মৌলভীপাড়া এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- উপজেলার মৌলভীপাড়ার বদিউল আলমের স্ত্রী মাকসুদা বেগম (৫০) ও তার মেয়ে সানজিদা আক্তার চুমকি (২৪)।
স্থানীয় ও রেল পুলিশ সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে একটি অটোরিকশা নিয়ে উপজেলার মৌলভীপাড়া রেলক্রসিং অতিক্রম করার সময় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন এসে অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে রিকশাটি ১০০ থেকে ১৫০ দূরে ছিটকে পড়ে। এ ঘটনায় মাকসুদা ও তার মেয়ে চুমকি গুরুতর আহত হন। স্থানীয় ও স্বজনরা দ্রুত তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়।
সীতাকুণ্ড রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) আশরাফ সিদ্দিকী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।












| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | |||||






Design & Developed by BD IT HOST