সারাদেশ

ঐক্যবদ্ধ জনমত গড়ে তুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: কৃষিবিদ লিটু

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ৬:৩৭:৩৭ প্রিন্ট সংস্করণ

বাউফল প্রতিনিধি:
আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সাবেক বিএনপির মনোনয়ন প্রার্থী কৃষিবিদ লিটু।
আজ (২৮ ডিসেম্বর ২০২৫) রোববার বেলা ১১টার দিকে বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল আলমের বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। উপজেলা কৃষক দল এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের নিয়ে প্রার্থীর পক্ষে নির্বাচনী কৌশল ও প্রচারণার লক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্যে কৃষিবিদ লিটু বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। কৃষক দলের প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর মতো মাঠে থেকে সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ জনমত গড়ে তুলতে হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি শহিদুল আলম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপির স্ত্রী সালমা আলম লিলি,বাউফল পৌর বিএনপির সহ-সভাপতি শাহজাহান হাওলাদার,বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম তালুকদার।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও কৃষক দলের অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST