বরিশাল

বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন তাসলিম তালুকদার

  প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৬ , ১১:১৬:০৫ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালী জেলার বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে তাসলিম তালুকদারকে। তিনি বর্তমানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পটুয়াখালী জেলা বিএনপির এক সাংগঠনিক সিদ্ধান্তে তাকে এই নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি২০২৬) জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পটুয়াখালী-২ আসনের বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী শহীদুল আলম তালুকদারের লিখিত অনুরোধ বিবেচনা করে এবং জেলা বিএনপির সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী তাসলিম তালুকদারকে এই গুরুত্বপূর্ণ পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। এই নির্দেশনা আজ থেকেই কার্যকর হবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।
উক্ত পত্রে স্বাক্ষর করেছেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুটি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন।
আদেশের অনুলিপিটি বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নুসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।
এদিকে, তাসলিম তালুকদারকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়ায় বাউফল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। দলীয় ঐক্য সুদৃঢ় করতে এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তৃণমূলের কর্মীরা আশা প্রকাশ করেছেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST