সারাদেশ

আধ্যাত্মিক চেতনায় উজ্জীবিত কবি আয়শা ইসলামের কবিতা ‘রবের স্মরণ

  প্রতিনিধি ৮ মে ২০২৬ , ৩:১২:৩৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:
সমকালীন বাংলা কবিতায় আধ্যাত্মিকতা ও স্রষ্টার প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের এক অনন্য প্রতিফলন দেখা গেছে তরুণ কবি আয়শা ইসলাম এর নতুন লেখনীতে। তাঁর ‘রবের স্মরণ!!কবিতাটি বর্তমানে পাঠকমহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে। জাগতিক মোহমায়া ত্যাগ করে পরকালীন মুক্তির পথপ্রদর্শক হিসেবে কবিতাটি এক শক্তিশালী বার্তা বহন করে।

কবি আয়শা ইসলাম তাঁর সহজ-সরল অথচ হৃদয়স্পর্শী ছন্দে মনে করিয়ে দিয়েছেন যে, মানুষের জীবন ও মরণ—সবই মহান রবের ইচ্ছাধীন। কবিতার চরণে চরণে তিনি পাঠকদের আহ্বান জানিয়েছেন সদা সর্বদা স্রষ্টাকে স্মরণে রাখার জন্য।

কবিতাটির উল্লেখযোগ্য কিছু অংশ হলো:

রবের হাতে জীবন মোদের, রবের হাতে মরণ।তাইতো সদা থাকতে হবে, রবের প্রতি স্মরণ।

বর্তমান সময়ের অস্থিরতা ও পার্থিব মোহের হাতছানি থেকে বাঁচতে কবি নামাজ ও রোজার মতো মৌলিক ইবাদতগুলোকে শুধুমাত্র রবের সন্তুষ্টির জন্য পালনের তাগিদ দিয়েছেন। কবির ভাষায়, দুনিয়ার মায়ায় পড়ে স্রষ্টাকে ভুলে যাওয়া হবে চরম ব্যর্থতা।

কবিতার শেষাংশে কবি এক মহিমান্বিত আশার বাণী শুনিয়েছেন। যদি মানুষ স্রষ্টাকে খুশি করতে পারে, তবে পরকালে কঠিন সময়ে মহান রব তাঁর ভালোবাসার চাদরে মুমিনদের ঢেকে নেবেন এবং দান করবেন আরশের সুশীতল ছায়া।

এক নজরে কবিতাটি:

লেখক:আয়শা ইসলাম

রবের হাতে জীবন মোদের,

রবের হাতে মরণ।

তাইতো সদা থাকতে হবে,

রবের প্রতি স্মরণ।

ভুলে গেলে চলবে না তাই,

মোহ মায়ায় পড়ে।

নামাজ রোজা করতে হবে,

শুধুই রবের তরে।

তবেই তিনি হবেন খুশি,

করবে অতি মায়া।

ভালোবেসে আরশ

তলে,দিবে মোদের ছায়া।

সৌজন্যে: N A Take Care Service।

*বিশ্লেষকদের মতে, নৈতিক অবক্ষয়ের এই যুগে আয়শা ইসলামের এই লেখনী মানুষকে ধর্মীয় মূল্যবোধ ও আত্মশুদ্ধির পথে অনুপ্রাণিত করবে।*

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST