সারাদেশ

বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাউফলে সামুয়েল আহমেদ লেলিনের খাদ্য সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ৬ মার্চ ২০২৬ , ৭:৫১:৫৭ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে পটুয়াখালীর বাউফল পৌর শহরে তিন শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে বাউফল পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেলিন।
খাদ্য সামগ্রী বিতরণকালে সামুয়েল আহমেদ লেলিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ ও দেশপ্রেম আমাদের অনুপ্রেরণা। তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় আমরা আজ এই ক্ষুদ্র প্রয়াস নিয়েছি। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই ছিল আমাদের নেত্রীর রাজনীতির মূল লক্ষ্য।
বিতরণের বিস্তারিত
পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের হতদরিদ্র ও শ্রমজীবী ৩০০টি পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের প্যাকেট তুলে দেওয়া হয়। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিতরণ কার্যক্রম শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সামুয়েল আহমেদ লেলিন আরও জানান, দলের হাই কমান্ডের নির্দেশনায় সাধারণ মানুষের পাশে থাকার এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST