জাতীয়

জনপ্রশাসন কমিটি থেকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব বাদ

  প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ৮:৪০:৩১ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলার বিষয়ে পরামর্শ দিতে গঠিত জনপ্রশাসনবিষয়ক কমিটি থেকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে বাদ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে এই কমিটি পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ যুগ্ম সচিব থেকে শুরু করে ওপরের স্তরের কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলার বিষয়ে পরামর্শ দিতে গত ৮ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে ৬ সদস্যের জনপ্রশাসনবিষয়ক কমিটি করে অন্তর্বর্তী সরকার।
কমিটিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে সদস্য করা হয়।আর তৎকালীন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে সদস্য-সচিবের দায়িত্ব দেওয়া হয়।
কমিটিতে মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিবকে সদস্য হিসেবে রাখা হয়।
পরে গত ২৬ আগস্ট এই কমিটি পুনর্গঠন করে সৈয়দা রিজওয়ানা হাসানকে সদস্য-সচিব করা হয়।
উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করায় নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমকে কমিটিতে সদস্য করা হয়। এদিন প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকেও নতুন করে কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST