প্রতিনিধি ১৮ মে ২০২৫ , ৭:১৪:০১ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১৮ মে ২০২৫) রাত ৩ টার দিকে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের মহসেন উদ্দিন গ্রামে হাতেম মৃধা বাড়ি এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারটি সেলিম মৃধা নামের একজন কৃষক, যিনি ওই ঘরে পরিবারসহ বসবাস করতেন।
স্থানীয়রা জানান, ঘরের বৈদ্যুতিক সংযোগে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তেই আগুন দাউদাউ করে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজন ও আশপাশের মানুষ আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালালেও ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে ঘরের ভিতরে থাকা সমস্ত আসবাবপত্র, নগদ ১ লাখ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে। তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিস স্টেশন থেকে এক ইউনিট রওনা দেয়। ঘটনা স্থানে পৌছারনোর আগেই পুরে যায়। পরে স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত সেলিম মৃধা বলেন, আমার সব শেষ হয়ে গেল। নগর ১ লক্ষ টাকা, ছেলেমেয়ের কাপড়চোপড়, চাল-ডাল, ফ্রিজ, আলমারি শোকেস খাট আর কিছুই রইলো না। আমরা এখন খোলা আকাশের নিচে।


















Design & Developed by BD IT HOST