প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৫ , ১০:০৪:৫৬ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী জেলার ৫ পৌরসভা টপকিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সবার শীর্ষে রয়েছে বাউফল পৌরসভা। বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক আমিনুল ইসলামের তত্বাবধানে বাউফল পৌরসভা সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম হয়েছে।
আজ (১৭ আগস্ট ২০২৫) রোববার সকাল ১১টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক সম্বনয় সভায় বাউফল পৌরসভাকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে জেলার সেরা পৌরসভা হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সম্মাননা ক্রেস্ট প্রধান করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সুত্রে জানা যায়, জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের সমন্বিত হারে বাউফল পৌরসভার অর্জন ১২৬ শতাংশ, যা বছরের সেরা পারফরম্যান্স। দ্বিতীয় স্থানে রয়েছে, পটুয়াখালী পৌরসভা, তাদের অর্জন ৯৫ শতাংশ, গলাচিপা, কুয়াকাটা এবং কলাপাড়া পৌরসভা যথাক্রমে অবস্থান তৃতীয় ৮০ শতাংশ, চতুর্থ ৬৩ শতাংশ ও পঞ্চম ৪৩ শতাংশ।
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন,জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বাউফল পৌরসভা সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম হয়েছে।
তিনি বলেন, সেরা হওয়াটা অবশ্যই দারুণ আনন্দের এবং অনেক খুশির। এই কৃতিত্ব আমার একার নয়। এটা বাউফল পৌরবাসীর সাফল্য। পটুয়াখালীর জেলা প্রশাসক স্যারকে অসংখ্য ধন্যবাদ।












| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | |||||






Design & Developed by BD IT HOST