প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৫ , ৭:৫৪:৩৭ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ঢাকা গামী চেয়ারম্যান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
যাত্রীদের অভিযোগ,গলাচিপা ও দশমিনা থেকে ছেড়ে আসা পরিবহনগুলোতে একই চালককে দিনে-রাতে দুইবার বাস চালাতে বাধ্য করা হয়। ফলে প্রায়ই এই রুটে দুর্ঘটনা ঘটছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। গুরুতর আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


















Design & Developed by BD IT HOST