প্রতিনিধি ১০ আগস্ট ২০২৫ , ১:১৭:৩০ প্রিন্ট সংস্করণ
ভোলা প্রতিনিধি
জুলাই গণ-অভ্যুথানের বর্ষপূর্তি উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ঐতিহাসিক বিজয় র্যালী। শনিবার (৯ আগস্ট ২০২৫) বিকেলে এসএসসি ব্যাচ-২০১৭-এর আয়োজনে ও কলেজ ছাত্রদল সদস্য সচিব নুরে আলম মৃধার নেতৃত্বে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী এ র্যালীতে অংশ নেন।
র্যালীটি বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের বাসভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে জনসভায় রূপ নেয়। চরফ্যাশনের রাজনৈতিক ইতিহাসে এটিই ছাত্রদলের সবচেয়ে বড় র্যালী হিসেবে আলোচনায় এসেছে।
জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ। সভাপতিত্ব করেন উপজেলা সাবেক ছাত্রদল সভাপতি রিয়াদ সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সাবেক যুবদল সভাপতি আশ্ররাফুর রহমান দিপু ফরাজী, বিএনপির যুগ্ম সম্পাদক মীর শাহাদাৎ হোসেন সায়েদ, শ্রমিকদল সভাপতি মীর আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।
প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদল আহ্বায়ক মো. আলী মুর্তজা এবং উদ্বোধক ছিলেন সদস্য সচিব মো. জাহান সিকদার।
সভায় নুরে আলম মৃধা বলেন, “চরফ্যাশনের বারবার নির্বাচিত সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের নেতৃত্বে আমরা মাঠে আছি, নির্বাচনে বিজয় না আসা পর্যন্ত রাজপথে থাকব।


















Design & Developed by BD IT HOST