সারাদেশ

বাউফলে ছাত্রশিবিরের বৃক্ষরোপন কর্মসূচি ও বিনা মূল্যে চারা বিতরণ অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৮ জুন ২০২৫ , ১১:৪১:১২ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৭ জুন২০২৫) নওমালা মাধ্যমিক বিদ্যালয়, নওমালা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় ও আবদুর রশিদ খান ডিগ্রী কলেজ বিভিন্ন স্থানে গাছ রোপণ কর্ম কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নওমালা ইউনিয়ন  ছাত্রশিবির  শাখার উদ্যোগে এ কর্মসূচির পালন করা হয়।
বৃক্ষ রোপন কর্মসূচীতে সভাপতিত্ব  করেন বাউফল থানার দক্ষিণ জোনের সেক্রেটারি মোঃ জাকারিয়া হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরের অধিনস্ত বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক সিফাত, বাউফল উপজেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ জুবায়ের হোসেন, নওমালা ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ সুমন ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক মোঃ আবু সায়েম সহ বিভিন্ন দ্বায়িত্বশীল ও সাধারণ শিক্ষার্থী নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচির বিশেষ অতিথি সিফাত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ইতোমধ্যে আমাদের জীবনযাত্রায় নানা সমস্যা তৈরি করছে। তাই এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়াবহ পৃথিবী রেখে যেতে হবে।
তিনি আরও বলেন, এটি শুধু সরকারের পরিবেশবাদী সংগঠনের কাজ নয়; বরং সমাজের প্রতিটি স্তরের সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের- মানুষকে এই উদ্যোগে এগিয়ে আসতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে এবং রোপিত গাছগুলোর যত্ন নিতে হবে।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং সবুজায়নের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ধরনের কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST