প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৫ , ৬:৫৬:৩৮ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেক্স:
বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ- ২০২৫ এর ফলাফল প্রকাশ হয়েছে। রোববার বিকালে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ-২০২৫ এ নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হল।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর মোট ৫৯৯ প্রার্থীকে প্রাথমিকবভাবে সুপারিশ করা হয়েছে। এদের মধ্যে মেধাভিত্তিক ৫৬৬ জন, মুক্তিযোদ্ধা কোটা ৩০ জন, ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোটায় ২ জন এবং শারীরিক প্রতিবন্ধী কোটা ১ জনকে সুপারশি করা হয়েছে।
সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে হবে। এ পরীক্ষার বিস্তারিত সময়সূচি বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে (www.police.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রার্থীদের নির্দিষ্ট ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।












| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | |||||






Design & Developed by BD IT HOST