সারাদেশ

বাউফলে নবনির্বাচিত উপজেলা যুবদলের মতবিনিময় সভা ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ৮:৪৮:১৭ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের নবনির্বাচিত কমিটির উদ্যোগে মতবিনিময় সভা ও বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে বাউফল উপজেলার সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের বাসভবন সংলগ্ন দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।
উপজেলা যুবদলের নবনির্বাচিত আহ্বায়ক গাজী গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের ১ নং সাবেক সদস্য গাজী আশফাকুর রহমান বিপ্লব।

সভায় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। মাঠ পর্যায়ে আন্দোলন জোরদার করার লক্ষ্যে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST