সারাদেশ

ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে দারিদ্র্য কমিয়ে আনতে হবে, গণ ইফতারে আব্দুর রব ইউসুফী

  প্রতিনিধি ২ মার্চ ২০২৫ , ৮:৫৩:০২ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে দারিদ্র্য কমিয়ে আনতে হবে
বিগত বছরগুলোর মতো এবারও পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকেই গণ ইফতার কার্যক্রম শুরু করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে এক হাজার ছিন্নমূল, অসহায় মানুষের মাঝে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।
হাফেজ মোহাম্মদ শেখ আশরাফুল ইসলামের কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুর রব ইউসুফী।
তিনি বলেন, সমাজে ইনসাফ কায়েম না হওয়ার কারণে আয়নাঘরে অন্তরীণ করে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের মহাউৎসব করেছে আওয়ামী লীগ। এখন সময় এসেছে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে দারিদ্র্য কমিয়ে আনতে হবে। এবি পার্টি এখন যেমন গণ ইফতার কার্যক্রম করছে, রাষ্ট্র ক্ষমতায় গেলে আরও জনকল্যাণমুখী কার্যক্রম তারা করবে বলে আশা ব্যক্ত করেন প্রধান অতিথি।
তিনি সবাইকে রমজানের শিক্ষা গ্রহণ করে সৎ জীবন যাপন করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. সালেহ উদ্দিন আহমেদ বলেন, গণইফতার কার্যক্রম এবি পার্টির এক অনন্য কর্মসূচি। যার মাধ্যমে আমরা সুবিধা বঞ্চিত মানুষদের সঙ্গে ইফতারে অংশ নিতে পারছি।
গণ ইফতারে আরও বক্তব্য দেন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার আব্দুল সানি হক, সহসাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
আরও উপস্থিত ছিলেন, লে কর্নেল অব হেলাল উদ্দিন আহমেদ, লে কর্নেল অব দিদারুল আলম, বিএম নাজমুল হক, যুগ্মসাধারণ সম্পাদক, এবিএম খালিদ হাসান, শাহাদাতুল্লাহ টুটুল, সাংগঠনিক সম্পাদক (ঢাকা) আমজাদ খান, যুব সদস্য সচিব হাদিউজ্জামান, মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাশার, স্বেচ্ছাসেবা ও জনকল্যাণবিষয়ক সহসম্পাদক তোফাজ্জল হোসাইন রমিজ, কেফায়েত হোসাইন তানভীর, সহদপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু,শরন চৌধুরী, সহপ্রচার সম্পাদক রিপন মাহমুদ, যুবনেতা ইমরান হোসেন শিবলু প্রমুখ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST