সারাদেশ

বাউফলবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও বজ্রপাতে সাবধানে থাকার অনুরোধ ইউএনও’র

  প্রতিনিধি ২৭ মে ২০২৬ , ১১:৩৭:৫৬ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ। একই সাথে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৈরী আবহাওয়া, বৃষ্টি ও বজ্রপাতের পাদুর্ভাবের কারণে সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সাবধানে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ এক শুভেচ্ছা বার্তায় বাউফল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।
বাউফলবাসীকে উদ্দেশ্য করে উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ বলেন, প্রিয় বাউফলবাসী, আসসালামু আলাইকুম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা। ‘ঈদ মোবারক।

শুভেচ্ছা জানানোর পাশাপাশি বর্তমান আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রেখে তিনি উপজেলার নাগরিকদের প্রতি বিশেষ অনুরোধ জানান। ইউএনও বলেন, যেহেতু বর্তমানে বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছে, সুতরাং সবাই সাবধানে থাকুন। মহান আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। আমিন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কিছু জরুরি পরামর্শ দেওয়া হয়েছে:
বজ্রপাত ও ভারী বৃষ্টির সময় যথাসম্ভব ঘরের ভেতরে বা নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন।
খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন।
জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হলে ছাতা ব্যবহার করুন এবং বৈদ্যুতিক খুঁটি ও তার থেকে দূরে থাকুন।
পবিত্র ঈদের আনন্দ যেন কোনো দুর্ঘটনায় ম্লান না হয়, সেজন্য সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছে বাউফল উপজেলা প্রশাসন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST