সারাদেশ

গোপালগঞ্জে মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, আহত ৪

  প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৬ , ১১:৪৬:২৫ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জে মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, আহত ৪

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ সদর উপজেলায় ঢাকা–খুলনা মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চেচানিকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ইয়াসির, সিদ্দিক শেখ, ওমর ফারুক ও আব্দুল হাই।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসির মোটরসাইকেল নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা ওমর ফারুকের মোটরসাইকেলটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহী আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST